শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:২৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝামেলা আশঙ্কায় স্বাধীনতা দিবসে কালীগঞ্জে ফুটবল-ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিলো ইউএনও

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: মারামারি বা ঝামেলার আশঙ্কার কথা উল্লেখ করে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এ সিদ্ধান্তের ফলে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

সভায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নির্ধারণের সময় ফুটবল বা ক্রিকেট খেলার আয়োজনের বিষয়টি আলোচনা ওঠে। অতীতে এ দুটি খেলাকে কেন্দ্র করে দিবসটি উপলক্ষে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো এবং বিভিন্ন দল অংশগ্রহণ করত। তবে দল গঠনকে কেন্দ্র করে মারামারি বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকতে পারে, এমন যুক্তি তুলে ধরে ইউএনও খেলাগুলো আয়োজন না করার সিদ্ধান্ত জানান। ফলে এবারের স্বাধীনতা দিবসের কর্মসূচি থেকে ফুটবল ও ক্রিকেট খেলা বাদ দেওয়া হয়েছে।

এদিকে একই সভায় স্বাধীনতা দিবসের বিভিন্ন উপ-কমিটি গঠন করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়