শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে পাঁচ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের আইন না মেনে ইট প্রস্তুত করায় নরসিংদীর পলাশ উপজেলার পাঁচ ইটভাটা মালিককে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার ডাংগা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. বদরুল হুদা বলেন,পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মো:রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পলাশ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।

এ সময় ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, ইসলামপাড়া এলাকার মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) এবং মেসার্স একতা ব্রিক ফিল্ডকে এক লাখ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। অভিযানে র‌্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বদরুল হুদা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়