শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:৫৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ৭৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। 

বুধবার (১১ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার (বিএন) সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মার্চ রবিবার রাতে  কোস্টগার্ড স্টেশন কক্সবাজার, মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফট্যানেন্ট কমান্ডার (বিএন) সুমন আল মুকিত আরও জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়