শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অকটেন মজুত রেখেও বিক্রি বন্ধ, সদর দক্ষিণে ফিলিং স্টেশনকে জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকায় পর্যাপ্ত অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ না করায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার শুয়াগাজী এলাকায় অবস্থিত হাকিম ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।

অভিযানকালে দেখা যায়, পাম্পটিতে পর্যাপ্ত পরিমাণ অকটেন মজুত থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে গ্রাহকদের তেল দেওয়া হচ্ছিল না। এতে ভোগান্তিতে পড়েন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। এ সময় ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্প কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, কোনো পাম্পে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা বা গ্রাহকদের তেল না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এমন অভিযোগ পেলে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়