শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেফতার থেকে স্বামীকে রক্ষায় জড়িয়ে ধরলেন দ্বিতীয় স্ত্রী, ভিডিও ভাইরাল

গাজীপুরে দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে ‎গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে। গ্রেফতারের সময় শাহীন মোল্লাকে জড়িয়ে ধরেন স্ত্রী মীম। এসময় তাদের আবেগঘন মুহূর্তের কয়েক মিনিটের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাহীন মোল্লার দ্বিতীয় স্ত্রী মীম পুলিশের হাত থেকে তার স্বামীকে রক্ষার জন্য নানা আকুতি করছেন। স্বামীকে বারবার জড়িয়ে ধরছেন তিনি।

তবে সাবেক কাউন্সিলর শাহীন মোল্লার প্রথম স্ত্রী কিংবা পরিবার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, রোববার ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজী সালামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়