শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০২:২৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী স্ত্রীর সঙ্গে ফোনে ঝগড়ার পর ভয়াবহ কাণ্ড ঘটালেন যুবক

প্রবাসী স্ত্রীর গালি শুনে নিজের পুরুষাঙ্গ কাটলেন যুবক

স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের পুরুষাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিব নামের এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে নিজের পুরুষাঙ্গ কর্তনের পাশাপাশি তিনি নিজের গলাও কাটার চেষ্টা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জয়পুরহাটে।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের সময় জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাকিব পেশায় একজন রংমিস্ত্রি। তার স্ত্রী সুইটি জর্ডান প্রবাসী। বর্তমানে শাকিবকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, তিন বছর আগে দুই পরিবারের সিদ্ধান্তে শাকিব ও সুইটির বিয়ে হয়। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে এক লাখ টাকা খরচ করে সুইটিকে জর্ডানে পাঠানো হয়। সেখানে তিনি গার্মেন্টসকর্মী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে স্বামীর কাছে কোনো টাকা পাঠাননি সুইটি। উল্টো ফোনে যোগাযোগ কমিয়ে দেন। সম্প্রতি তিনি শাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন।
 
শাকিবের ফুফু খতেজা বেগম ও রোকেয়া বেগম জানান, স্ত্রীর এমন আচরণে হতাশায় ভুগছিলেন শাকিব। শুক্রবার জুমার নামাজের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এই ভয়ংকর কাণ্ড ঘটায়। সেখান থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে বগুড়া মেডিকেলে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  
ঘটনার প্রত্যক্ষদর্শী হাফিজুল ইসলাম নামের এক প্রতিবেশী জানান, শাকিব তার স্ত্রীর কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ছিল। যতটুকু যোগাযোগ হতো, তাদের মধ্যে শুধু ঝগড়া হতো। 
 
তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে হঠাৎ আমরা জানতে পারি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে একটি ভ্যান ডেকে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। এমন ঘটনা আমরা জীবনেও দেখিনি।’
 
শাকিবের পরিবারের বুলো নামের আরেক নারী সদস্য বলেন, ‘বিদেশ থেকে বউ তাকে গালাগালি করত। এসব শুনে সে দুই-চার দিন না খেয়ে পড়ে থাকত। ঘটনার দিন জুমার আগে বউয়ের সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। এরপরই সে এই ঘটনা ঘটায়।’
 
এ বিষয়ে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দায়িত্বরত ইএমও ডা. আলমগীর হোসেন জানান, রোগী তার নিজস্ব স্বীকারোক্তিতে জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণে তিনি নিজেই তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী হাসপাতালে রেফার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়