শিরোনাম
◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:০৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণ, মন্দিরের পুরোহিতসহ আহত ৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের এক পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার বাগানবাড়ি কালীগাছতলা শিব মন্দির, বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সালাউদ্দিন হোটেল এলাকা থেকে ৪-৫ জনের একটি দল পথচারীর মতো দৌড়ে এসে বিচ্ছিন্নভাবে ওই এলাকার তিনটি স্থানে ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঠাকুরপাড়া এলাকা দিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় কালীগাছতলা শিব মন্দিরে পূজা চলছিল। এ সময় একটি ককটেল মন্দিরের সামনে বিস্ফোরিত হলে পূজারত পুরোহিত কেশব চক্রবর্তী (৩৭) আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আরও আহত হয়েছেন বাগানবাড়ি এলাকার মৃত সুজত আলীর ছেলে আবদুল বারেক (৫৯) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিহাদ (৩৪)। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়