শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

জামাল হোসেন খোকন: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তজুড়ে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। এর আওতায় দর্শনা আইসিপিসহ জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সুযোগে অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত বা পাচারের অপচেষ্টা চালাতে পারে। এ কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দর্শনা আইসিপি গেট দিয়ে ভারতে প্রবেশকারী পণ্যবাহী ট্রাকেও কঠোর তল্লাশি চলছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনোভাবেই যাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচার না হতে পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়