শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৫:২৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ ডাকাত গ্রেপ্তার   

‎জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পার্শ্ববরতী চাটখিল থানা এলাকার মৃত শাহাব উদ্দিন প্রঃ হেঞ্জা ছেলে বেলাল হোসেন প্রঃ বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো: আরিফ (৩৬) ও রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো: ফাহিম (২১)।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়