শিরোনাম
◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৫:০৩ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে কৃষিজমির মাটি কাটায় এলাকাবাসীর সহায়তায় দুই ভেকু জব্দ

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ভেকু জব্দ করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার (৩ মার্চ) সকালে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে চাওনা গ্রামে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এতে আবাদি জমি নষ্ট হয়ে অনেক স্থান পুকুরে পরিণত হচ্ছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মাটি ব্যবসায়ী সাইফুল ও মামুনের বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো মামলা ও হামলার হুমকি দেওয়া হতো। তবে ইউএনওর পক্ষ থেকে অবৈধ মাটি কাটার খবর দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর এলাকাবাসী সাহস পায়।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাটি কাটার সময় ভেকু দুটি আটকে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয়।

ধামরাই ইউএনও খান সালমান হাবিব বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে দুটি ভেকু জব্দ করা হয়েছে। তিন ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়