শিরোনাম
◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী: সিলেটে বাণিজ্যমন্ত্রী 

অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে 'এফটিএ' চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি দিন এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আমেরিকার ট্যারিফের কারণে বিশ্বব্যাপী মন্দা অবস্থা চলছে। তবে শ্রমিকদের বেতন ঠিকমতো পরিশোধের ব্যবস্থা আমরা নেবো যাতে তারা হাসিমুখে ঈদ করতে পারে।  

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো আগে করতে বলেছেন। সিলেট অঞ্চলে বন্যা, নদী-ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণসহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা নজর দিচ্ছি।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দেশকে আঁকড়ে ধরায় তা মুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ। আমরা জনসাধারণের জন্য করা কাজগুলো দুর্নীতিমুক্তভাবে আদায় করে নেবো।  

এছাড়াও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালেশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়