শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই: ৭৫ লাখ টাকার ক্ষতি, আহত-১

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছে। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারায় সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতেও সময় লেগেছে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়