শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেটকারের ধাক্কায় রূপপুর প্রকল্পের বেলারুশ প্রকৌশলী আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি প্রাইভেটকারের ধাক্কায় হারশাকৌ উলাজিস্লাউ (২৯) নামে এক বেলারুশ নাগরিক আহত হয়েছেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিকিমথ প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত। এই ঘটনায় চালককে আটক করার পাশাপাশি গাড়িটি জব্দ করেছে পুলিশ।

সোমবার রাতে ঈশ্বরদীর নতুন হাট গ্রিনসিটি আবাসন সংলগ্ন বাজার এলাকার ‘গ্যালাক্সি বার’-এর
সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই এলাকায় হাঁটার সময় ঢাকা মেট্রো-গ
১৪-৭৩৮২ নম্বরের একটি দ্রুতগামী গাড়ি হারশাকৌকে ধাক্কা দেয়। তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা
করলেও শেষ পর্যন্ত গাড়িটি তার পায়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায়
পড়ে যান। দুর্ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

আহত প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গ্রিনসিটির ভেতরে অবস্থিত একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে। আটক মো. সানজিদ
(২১) ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলার আরশাদ আলমের ছেলে। পুলিশ একই সঙ্গে দুর্ঘটনায়
ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের
সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পক্ষ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়