শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ কারবারি গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।  

অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পোনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়