শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৯ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারের ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে: এমপি আব্দুল মহিত তালুকদার

এএফএম মমতাজুর রহমান, সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কোটি কোটি টাকার সরঞ্জামাদী ছিলো। যারা নিয়ে গেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। সেই সাথে সান্তাহারের এই ২০ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হবে। শনিবার বাদ আছর সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ে পৌর চাউল আড়ৎদার ও বন্দোবস্তকারী কল্যাণ সমিতির সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকায় শান্তি রক্ষার জন্য আদমদীঘি ও দুপচাঁচিয়াকে মাদকমুক্ত করা হবে। এছাড়া চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না।

সান্তাহার পৌর চাউল আড়ৎদার ও বন্দোবস্তকারীকল্যাণ সমিতির সভাপতি আতিকুর রহমান মিলনের সভাপতিত্বে ও রাকিবুল হাসান সুজনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু প্রমূখ।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের জন্য নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হাতে ক্রেষ্ট তুলে দেন সমিতির সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ সভাপতি আলহাজ¦ বেলাল হোসেন ও অর্থ সম্পাদক ওহিদুর রহমান অলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়