শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, 'বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং সকল দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা। তিনি স্পষ্ট করে বলেন, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার পথ থেকে সরে এসে ভারসাম্যপূর্ণ ও স্বাধীন কূটনীতি পরিচালনা করবে সরকার।'

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম নিজ এলাকায় আগমন।

তিনি বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই নীতির আধুনিক রূপ। আমরা কোনো একক শক্তির ওপর নির্ভর না করে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাই। এতে করে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।”

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকার দেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে কাজ করছে। “আমরা চাই বিশ্বমঞ্চে বাংলাদেশ একটি আত্মমর্যাদাসম্পন্ন, স্থিতিশীল এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। দেশের মেরুদণ্ড সোজা রেখে কূটনীতি পরিচালনাই আমাদের লক্ষ্য,”—যোগ করেন তিনি।

ভিসা জটিলতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার এ সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত বা জটিল হয়ে থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, “বিদেশগামী শ্রমিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”

এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে নগরকান্দায় পৌঁছান। সেখানে তাকে নগরকান্দা থানায় আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাড়িতে গিয়ে তার পিতা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়