শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দোকানে ছুরি নিয়ে নারীর হামলার ভিডিও সামাজিক মাধ্যমে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুয়েলারি দোকানে ছুরি নিয়ে হামলার ভিভিও ভাইরাল হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তার রুপা (৩৬) নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ছুরি উদ্ধার করে।

গ্রেফতার ফারজানা আক্তার রুপা জেলার ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাদামিয়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। সে পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া বাজারের মরিচ মহল এলাকার রফিকুল জুয়েলার্স নামীয় জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী রফিকুল জুয়েলার্স দোকানে হাতে ছুরি নিয়ে ব্যবসায়ির উপর বারবার হামলা চেষ্টা করে। এসময় ওই নারী ব্যবসায়িকে জামায়াত বলে দেখে নেয়ার হুমকি দিয়ে গালাগালি করেন।

ব্যবসায়ি রফিকুল বলেন, কিছুদিন আগে এই নারীসহ চোর চক্রের দল আমার দোকান থেকে অলংকার চুরি করে নিয়ে যান। একই কায়দায় আবারও চুরি করতে আসলে ব্যবসায়ি তাকে সনাক্ত করি। পরে সেই দিনের ভিডিও ফুটেজ দেখে ওই নারী চুরির কথা স্বীকার করেন।

এসময় কৌশলে ওই নারী দোকান থেকে বেরিয়ে জামায়াত, জামায়াত বাক্য উচ্চারণ করে ছুরি নিয়ে আবারও দোকানে ঢুকে ব্যবসায়ির উপর হামলে পড়েন। এমতাবস্থায় পাশের ব্যবসায়িরা বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তার রুপাকে গ্রেফতার করে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ওই নারী পেশাদার প্রতারক চক্রের সদস্য। তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়