শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত সাদা দল সাধারণ সম্পাদক’সহ ৯টি পদে জয়লাভ করেছে। এদিকে বিএনপি সমর্থিত নীল দল সভাপতি’সহ ০৫টি পদে জয়ী হয়, জামায়াত সমর্থিত সবুজ দল একটি পদে জয় পায়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ১৫টি পদে মোট ৬২৫ জন ভোটারের মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এজেডএম ফারুকের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি এ নিবার্চন পরিচালনা করেন। তাদের ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত নীল দলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ২৪৭ ভোট পেয়ে বিজয় হন। 

এদিকে সাধারণ সম্পাদক পদে ২৭০ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থী অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন মাসুদ।

নির্বাচিত অন্যান্য বিজয় প্রার্থীরা হলেন, সাদা দলের সিনিয়ির সহসভাপতি সাহেদ হোসাইন, সহসভাপতি আশ্রাফুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ জাহিদ হোসাইন দিদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পলাশ, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক নূর হোসেন সবুজ, সদস্য আদিল আমিন ও মো. মোকাদ্দেছ হাসান। নীল দলের সহ-সম্পাদক মো.সফিক উল্যাহ সুমন, লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক মো. ছালেহ উদ্দিন, সদস্য নুর আলম ও নেওয়াজ শরীফ শুভ। সবুজ দল থেকে নির্বাচিত সদস্য হলেন- আবদুল্যাহ ইব্রাহিম ইমরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়