শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীর মুখ পুড়িয়ে দিলেন স্বামী 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর পরকীয়ার জের ধরে নিজ স্ত্রীর মুখ পুড়িয়ে দিলেন সোলেমান নামে এক পাষন্ড স্বামী।

মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া নামক গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সোলেমান আলী তার স্ত্রী নার্গিস বেগম (২৫) এর মুখ মন্ডলে ভাত রান্নার সময় ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে।

গুরুতর আহত ও সমস্ত মুখমন্ডলে ফসকা পরে নার্গিসের চেহেরা বিকৃতি অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে আনা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত সোলেমান আলী বলেন, আমি তার মুখ পুড়ে দেয়নি। গরম পানি ছিটকে তার মুখ পুড়ে গেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, এখনও অভিযোগ পায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়