শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে লড়বেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দিতাকারী মোট ২১ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ-১ (শৈলকুপা, সংসদীয় আসন-৮১): মো. আসাদুজ্জামান- ধানের শীষ (বিএনপি), এএসএম মতিউর রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান- ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব- কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মনিকা আলম- লাঙ্গল (জাতীয় পার্টি)।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু সংসদীয় আসন-৮২): মো. আব্দুল মজিদ- ধানের শীষ- (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম- মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব, কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সওগাতুল ইসলাম- লাঙ্গল (জাতীয় পার্টি)।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর, সংসদীয় আসন-৮৩): মেহেদী হাসান- ধানের শীষ (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও সুমন কবির- ট্রাক (গণঅধিকার পরিষদ)।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন, সংসদীয় আসন-৮৪): রাশেদ খাঁন- ধানের শীষ (বিএনপি), মাওলানা আবু তালেব - দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ- কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম- উদীয়মান সূর্য (গণফোরাম), এমদাদুল ইসলাম বাচ্চু- লাঙ্গল, (জাতীয় পার্টি)।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়