শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মো: আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়ন প্রত্যাহারকারী মোঃ আব্দুর রউফ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির এবং ঢাকা-২০ ধামরাই আসনের দলীয় মনোনীত প্রার্থী ছিলেন। তিনি মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত এবং দলীয় নির্দেশনার কারণে ঢাকা-২০ ধামরাই আসন থেকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিকে ঢাকা-২০ ধামরাই আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ, জাতীয় পার্টির আহছান খান আছু, খেলাফত মজলিসের মুফতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আরজু মিয়া এবং এবি পার্টির মোঃ কর্নেল হেলাল উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়