শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন মোতাবেল হোসেন। তিনি র‍্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক ছিলেন।

চট্টগ্রাম থেকে আজ রাত সাড়ে ৮টার দিকে তাঁর লাশবাহী অ্যাম্বুলেন্স কুমিল্লার অলিপুর গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মোতালেব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে র‍্যাব-১১-এর পক্ষ থেকে নিহত এই র‍্যাব কর্মকর্তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, পরিবার ও এলাকাবাসী জানাজায় অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়