শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ফিরছে ভোটের আস্থা, সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তিতে সাধারণ মানুষ

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাধারণ মানুষের মাঝে আবারও ফিরতে শুরু করেছে ভোটের আস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি এবং প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলাজুড়ে সুষ্ঠু ভোটের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে প্রত্যাশিত অবস্থানে ফিরছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে।

বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যানবাহন ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও বর্তমানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

উপজেলার বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর এই তৎপরতা চলমান থাকায় পুরো এলাকায় এখন স্বস্তির আবহ বিরাজ করছে। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়