শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদলের দুই নেতার ওপর সশস্ত্র হামলা, তদন্তে নেমেছে পুলিশ

কক্সবাজারে যুবদলের দুই নেতার ওপর গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তারা দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যুবদলের দুজন একটি মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় গেলে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী পিছু নেয়। একপর্যায়ে তারা কাছাকাছি চলে আসে।

এ সময় প্রথম পেছন থেকে গুলি করে। তা লক্ষ্যভ্রষ্ট হলে এলোপাতাড়ি গুলি করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার্ড করেন চিকিৎসক।

স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাগ্‌বিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়