শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে তীব্র শীতের প্রভাব: দুই দিন ধরে ১১ ডিগ্রি সেলসিয়াস, চা বাগান এলাকায় বিপর্যস্ত জনজীবন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিন ধরে তীব্র শীত বিরাজ করছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন শনিবারও একই ছিল। পাহাড়, হাওর ও চা-বাগানবেষ্টিত এলাকায় শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, “শ্রীমঙ্গলে টানা দুই দিন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে রোদ পাওয়ায় কিছুটা উষ্ণতা মিললেও শীতের দাপট কমছে না।”

শহর এলাকায় সন্ধ্যার পর শীত কিছুটা সহনীয় হলেও হাওর, পাহাড় ও বিশেষ করে চা-বাগান অঞ্চলে ঠান্ডা তীব্র আকার ধারণ করেছে।

এতে সবচেয়ে বেশি ভুগছেন দরিদ্র, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চা শ্রমিকদের অনেকেই পর্যাপ্ত গরম কাপড় না থাকায় কাজে যেতে ও দৈনন্দিন জীবনযাপনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য বলেন, “চা বাগানের নারী-পুরুষ শ্রমিকরা শীত নিবারণের জন্য যথেষ্ট গরম কাপড় না থাকায় খুব কষ্টে দিন কাটাচ্ছেন। চা বাগানের মানুষের খবর কেউ নেয় না।”

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দুলাল হাজরার ভাষায়, “বিকেলের পর চা বাগানে প্রচণ্ড শীত পড়ে। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটাতে পারছেন না। এখনও পর্যন্ত কেউ কম্বল বা গরম কাপড় দেয়নি।”

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, বেসরকারি উদ্যোগে চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়