শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ধানের গাদায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল কৃষক

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিন বিঘা ধান ও বিচুলি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত (৭ জুলাই) আনুমানিক পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম (৪৫) মৃত গোলাম মন্ডলের ছেলে। সামান্য চাষাবাদের ওপর নির্ভর করেই তার সংসার চলে। এ বছর ধারদেনা করে চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন তিনি। ধান কাটার পর বাড়ির সামনে চারটি গাদা করে রাখেন। রাতের আঁধারে হঠাৎ আগুন দেখে তিনি ছুটে এসে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে জীবননগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। চার বিঘা ধানের মধ্যে তিন বিঘা ধান ও বিচুলি সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম বলেন, “অনেক কষ্ট করে এ বছর চার বিঘা ধান চাষ করেছি। সব দেনা শোধ করার আশা ছিল। কিন্তু শত্রুতামূলকভাবে কে বা কারা ধানে আগুন লাগিয়ে দিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।”

জীবননগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে এটি শত্রুতামূলক অগ্নিসংযোগ বলে মনে হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রিপন কুমার দাস বলেন, “ঘটনাটি শুনেছি। বিষয়টি দুঃখজনক। তবে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।“

  • সর্বশেষ
  • জনপ্রিয়