শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট দিন পর নিথর দেহ ফিরে এলো, জীবননগর সীমান্তে শেষ হলো লাশ ফেরতের অপেক্ষা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে আট দিনের অপেক্ষার পর বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে অবশেষে নিহত শহিদুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয়েছে।আজ শনিবার বিকাল পোনে ৪টায় ভারতীয় পুলিশের কছথেকে লাশ বুঝেনেয় বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য গত ২৯ নভেম্বর মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের দুই সন্তানের জনক।

ঘটনার পর দিন কেটে গেছে একের পর এক, কিন্তু বিএসএফ জানায়নি—কবে ফিরিয়ে দেবে শহিদুলের মরদেহ।

স্বজনদের একটাই মিনতি ছিল—“লাশটা ফেরত দিন যেন শেষবারের মতো দেখতে পারি।”

অবশেষে আজ শনিবার দরপুরে  চ্যাংখালী বর্ডার সীমান্তে শহিদুলের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করে বিজিবি ৫৮ ব্যটিলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদ হোসেন ও জীবননগর থানার ওসি (ভারপ্রাপ্ত) রিপোন কুমার দাস। সঙ্গে ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান।

স্বজনদের দীর্ঘ অপেক্ষা শেষ হলেও ফিরে এসেছে কেবল নিথর দেহ। জীবননগর সীমান্তে আবারও থেমে গেল এক পরিবারের সব স্বপ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়