শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক পলাতক

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় ফাইজা আক্তার (২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ডের ভেতরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে এসিল্যান্ডকে নিতে সরকারি গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিলেন গাড়ির চালক তাওয়াবুর রহমান। এ সময় স্কুলের সামনে রাস্তায় খেলা করছিল দুই বছরের শিশু ফাইজা আক্তার। মা পাশেই ছিলেন। দৌড়াদৌড়ির মধ্যে হঠাৎ শিশুটি চলন্ত গাড়ির নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পথচারীরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার ফয়জুল হকের মেয়ে। ফয়জুল হক এসকেএফ ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ পদে হোমনায় কর্মরত।

দুর্ঘটনার পর চালক তাওয়াবুর রহমান পালিয়ে যান। তিনি উপজেলা সদর পূর্বপাড়া গ্রামের মৃত নূরুল ইসলাম মৌলভীর ছেলে। তাওয়াবুর মাস্টাররোলে হোমনা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়ির চালক ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে হোমনা উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’র সদস্যরা বিক্ষোভ মিছিল করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, "এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। কোনোভাবেই তা পূরণ হবার নয়। তবুও প্রশাসন নিহত শিশুটির পরিবারের যে কোনো সহযোগিতায় পাশে আছে। চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রোড অ্যাক্সিডেন্ট হিসেবে নিশ্চিত করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পরিবার কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়