শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাকুন্দিয়ার ৪ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি, তালাবদ্ধ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছে। তবে উপজেলার বেশির ভাগ বিদ্যালয়ে পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চলমান কর্মবিরতি সাময়িক স্থাগিত করায় আজ বুধবার থেকে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকায় কিছু প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়।

পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয় ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা না নেওয়া বিদ্যালয়গুলো হলো সাটিয়াদী পরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহুতিয়া আলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে তারাকান্দি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শিফটের পর সহকারী শিক্ষকরা দ্বিতীয় শিফটের পরীক্ষা বন্ধে বাধা সৃষ্টি করেন। পরে সংশ্লিষ্ট শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়