শিরোনাম
◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'আ.লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে': এ টি এম আজহারুল ইসলাম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, 'আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাব। আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে।'

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, 'দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে। আমাদেরও দুই হাত আছে। আমরা প্রতিহত করব।'

তিনি বলেন, 'জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশকে দুর্নীতিমুক্ত করবে। এ দেশ গরিব দেশ নয়, সম্পদশালী দেশ। আমাদের দেশে চরিত্রবান নেতার অভাব। এ কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।'

এ জামায়াত নেতা বলেন, 'বাংলাদেশে সম্পদের ঘাটতি নেই। এই অর্থ যদি দেশেই ব্যবহার হতো, তবে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।'

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়