শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলি ও মাদকসহ চোরাচালানী আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরে ৫টি অস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪কেজি গাঁজাসহ লিটন গাজী নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার গভীর রাতে যশোর সদর উপজেলার মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন। 

আটক লিটন গাজী যশোর সদর উপজেলার মধুগ্রামের নূর ইসলাম গাজীর ছেলে। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, ডিবির ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি বিশেষ টিম গতকাল রাতে যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় তার ঘর থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
পুলিশ সুপার আরো বলেন, লিটন গাজী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রের চালানটি চট্টগ্রামে পাঠানোর জন্য ভারত থেকে আনা হয়েছিল। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়