শিরোনাম
◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল ভোল মাছের বিশাল শিকার: টেকনাফের জেলে জালে ধরা পড়লো ১৬৬ কেজি ওজনের মাছ

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া সাগরে জেলে সাইফুল ইসলামের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিশাল আকৃতির এক ভোল মাছ। পরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে এটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গেলে জেলে সাইফুলের জালে মাছটি আটকা পড়ে।

সাইফুল ইসলাম বলেন, ‘মাছটি বহন করতে বেশ কষ্ট হয়েছে।

এত বড় মাছ জীবনে কখনো দেখিনি। মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। মাছটির দাম প্রথমে ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি কিনে নেন।’
ক্রেতা করিম সওদাগর বলেন, ‘বড় ভোল মাছ খেতে অনেক বেশি সুস্বাদু।

তাই বাজারে এ মাছের বেশ চাহিদা রয়েছে। শুক্রবার টেকনাফ পৌর বাজারে মাছটি কেটে কেজিতে বিক্রি করা হবে। আশা করছি লাভবান হতে পারব।’
স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরেই তাদের জালে ধরা পড়ে না।

বিরল এ মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়