শিরোনাম
◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মাস্টার ট্রেইনারদের আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের Teachers Training Program এর আওতায় দেশের বিভিন্ন অনার্স কলেজের শিক্ষকদের জন্য Master Trainer Training on ICT শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি কুমিল্লায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কুমিল্লা কোটবাড়ি উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ কর্মসূচি ভার্চুয়ালে উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

উদ্বোধনী বক্তৃতায় অতিথিবৃন্দ বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হলে শিক্ষকদের ডিজিটাল দক্ষতা অর্জন অপরিহার্য। 

তারা আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে এমন প্রশিক্ষণ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আইসিটির নানা আধুনিক টুলস, ডিজিটাল কনটেন্ট তৈরি, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা ও অনলাইন শিক্ষাদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন। তিনদিনের এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।

২৭ থেকে ২৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে মোট ৬০ জন অংশগ্রহণকারী (ব্যাচ ০৯ ও ১০ প্রতিটি ব্যাচে ৩০ জন করে) অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে হায়ার সেকেন্ডারি টিচার্স’ ট্রেইনিং ইনস্টিটিউট (HSTTI) কুমিল্লাতে।

হায়ার সেকেন্ডারি টিচার্স’ ট্রেইনিং ইনস্টিটিউট (HSTTI) কুমিল্লার পরিচালক রবিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রকল্প পরিচালক প্রফেসর রায়হানা তসলিম, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কুমিল্লার উপ-পরিচালক মো: কামরুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আবদুল হালিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়