শিরোনাম
◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা 

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি ভূমিকম্পের আতঙ্কের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

খনি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়া এবং প্রাণহানির ঘটনায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সকালে শিফটে খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার সময় দ্বিধা প্রকাশ করলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।

মধ্যপাড়া পাথর খনি এমডি ডিএম জোবায়েদ হোসেন সাংবাদিকদের কাছে ভূমিকম্প আতঙ্ক এবং খনি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়