শিরোনাম
◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপির এক নেতা

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় জানালেন তুষার আলী নামে এক বিএনপি নেতা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচা বাড়ি এলাকায় এ ঘটনা চোখে‌ পড়ে।

অবহেলার স্বীকার হয়ে নিজের পদ সহ দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এমন মন্তব্য করেন তিনি।

তুষার আলী জানান, ১৭ বছরের রাজনীতিতে দলকে ব্যাপক সহযোগিতা করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আগস্টের পরে আমার মূল্যায়ন একেবারেই কমে গেছে। ৪ আগস্টের আগ পর্যন্ত আমাকে শুধুই ব্যবহার করা হয়েছে। তারপর থেকে আমি শুধুই একটি ভাঙ্গা পাত্রের মতো হয়ে গেছি। তাই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়