শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর হাসপাতাল গেইটে লামিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ লক্ষ টাকা ক্ষতি সাধন

জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতাল গেইট সংলগ্ন লামিয়া ফার্মেসিতে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই দোকানের ভেতরের সবকিছু পুড়ে যায়।

ফার্মেসির মালিক হাসানুজ্জামান জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তারা এখনও বুঝে উঠতে পারছেন না। আগুন লাগার ঠিক আগে দোকানের কর্মচারী শাটার অর্ধেক নামিয়ে বাসায় যাচ্ছিলেন। কর্মচারী আগুনের খবর শুনে দ্রুত দোকানে ফিরে এসে দেখেন, পুরো ফার্মেসি পুড়ে গেছে।

হাসানুজ্জামান আরও জানান, মাত্র ১৫ দিন আগে তিনি প্রায় ১৪ লাখ টাকার নতুন ঔষধ ক্রয় করেছিলেন। অগ্নিকাণ্ডে সবকিছুই পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

আগুন কীভাবে লাগলো তা জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়