শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃশেরপুর সদর উপজেলা রৌহা গড়পাড়া গ্রামের চার সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ঘটনায় চাচা শ্বশুর আঃ আজিজ ( ৩৫) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ) রাতে উপজেলার রৌহা ইউনিয়নের ইউনিয়নের গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী জানান, গত মঙ্গলবার (১৮ নভেম্বর ) রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। সুকৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমার মুখ চেপে ধরে জোর পুর্বক ধর্ষণের চেষ্টায় আমার শরীরের বিভিন্ন গোপন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে একই এলাকার চাচা শশ্বুর আব্দুল আজিজ। এক পর্যায়ে জোরপূর্বক ধস্তাধস্তি করি এবং ডাক চিৎকার করলে আশে পাশের লোকজনকে দেখে পালিয়ে যান। পরে এবিষয়ে থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করতে বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়