শিরোনাম
◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর সংকট সমাধানে সচিবের বৈঠক: অবকাঠামো দুর্বলতায় বাণিজ্য ব্যাহত

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস, বিজিবি, পুলিশ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন নৌপরিবহন মন্ত্রলায়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরি ।

শুক্রবার দুপুর ১২ টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্থল বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য সভায় অংশ গ্রহনকারীরা বলেন, নানান সমস্যায় জর্জরিত  বেনাপোল বন্দরে আমদানি,রফতানি বানিজ্য ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। কাস্টমস,বন্দরের দূর্বল অবকাঠামোর ও ক্রেন ফরক্লিপের সমস্যার কারনে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া।

এ অবস্থা সামনের দিনে রাজস্ব আয়ে বড় ধরনের বিরুপ প্রভাব পড়বে। এছাড়া আইন, শৃঙ্খলার অবনতিতে প্রতিনিয়ত বন্দরে দালাল চক্রের প্রতারনার শিকার হচ্ছেন দেশ,বিদেশী পাসপোর্টধারীরা। চলমান সমস্যা সমাধান করে বানিজ্যিক পরিবেশ তৈরীর আহবান জানান নেতারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়