শিরোনাম
◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

উৎপত্তিস্থল নরসিংদীতে ভূমিকম্পে ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে গোটা জেলাসহ আশপাশের জেলা। এসময় মানুষ হুড়োহুড়ি করে সড়কে বেরিয়ে আসেন। বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়িঘরে।

এদিকে জেলার বিভিন্ন স্থানের ভবন থেকে নামার সময় আহত অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ শিশু নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভবনে ফাটলসহ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়