শিরোনাম
◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে তালাকের পর যুবকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরালে তোলপাড়

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে তালাকপ্রাপ্ত এক যুবকের আধা মন (প্রায় ২০ কেজি) দুধ দিয়ে গোসল করার ঘটনা ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

স্থানীয়রা জানান, গ্রামের মো. এসকেন্দার আলী সরদারের ছেলে সজীব সরদার চলতি বছরের ২৫ মে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কাজলকে বিয়ে করেন। দুই মাস পর জীবিকার তাগিদে দুবাই গেলেও স্ত্রীর অনুরোধে দেশে ফিরে আসেন তিনি।

সজীবের অভিযোগ, দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়া হতো। এ নিয়ে দাম্পত্য কলহ তীব্র হলে শ্বশুরবাড়ির প্ররোচনায় স্ত্রী কাজল মাত্র ছয় মাসের মাথায় তাকে তালাক দিয়ে দেন।

তালাকের পর মানসিক চাপে সজীব অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে তিনি ভেঙে পড়েন বলে জানা গেছে।

স্থানীয় সালিশ-বৈঠকে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে বুধবার আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব বাড়ির উঠোনে আধা মন দুধ দিয়ে গোসল করেন।

সজীব বলেন, “মন পরিষ্কার করে নতুনভাবে জীবন শুরু করার জন্যই দুধ দিয়ে গোসল করেছি।” ঘটনাটি স্থানীয়রা মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিলে দ্রুত ভাইরাল হয়।

এদিকে স্ত্রী পাখি (ছদ্মনাম)–এর মন্তব্য জানতে তার ব্যবহৃত ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি সাংবাদিকদের সামনেও কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় আলেমরা জানান—“ইসলামে দুধ দিয়ে গোসলের কোনো বিধান নেই। হতাশ মানুষকে এমন সময়ে মানসিক সহায়তা দেওয়াই জরুরি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়