শিরোনাম
◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় যাত্রী যুবক মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন হলেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ইজিবাইকে যশোরের চৌগাছায় যাচ্ছিলেন মুক্তার হোসেনসহ কয়েকজন। পথিমধ্যে কালীগঞ্জে ছোটশিমলা গ্রামের ভিতর পৌঁছালে হঠাৎ একটি কুকুর সামনে চলে এসে। এ সময় ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে গছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরেই উল্টে যায়।এতে ইজিবাইকে থাকা যাত্রীরা আহত হয়। গুরুতর আহত মুক্তার কে স্থানীয়র উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়