শিরোনাম
◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে ‘চাঁদের গাড়ি’ উল্টে ১১ পর্যটক আহত

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে জেলার বগালেকের পেঁপেবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার রুবায়েত হাসান (৩৩), রুমি আক্তার (২৮), জুমা আক্তার (২৬), কুষ্টিয়ার দৌলতপুরের আকরাম আলী (৩৭) সিদ্দিকুর রহমান (৫৫), সোহেল রানা (৪৫), রাশেদুল ইসলাম (৪৪), আফিকুল ইসলাম (৪৪), ফারুক আহমেদ (৪২) ও রুমা উপজেলা সদর বড়ুয়ারপাড়ার বাসিন্দা ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়া (৩৪)। তাঁদের মধ্যে কুষ্টিয়ার রাশেদুল ও ট্যুরিস্ট গাইড স্বপন বড়ুয়ার অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পর্যটকেরা জেলার বগালেক থেকে ‘চাঁদের গাড়িতে’ করে কেওক্রাডংয়ে যাচ্ছিলেন। তবে বগালেক থেকে কিছুটা যাওয়ার পর পাহাড়ি সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই আহত হন।

জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কবলে পড়া পর্যটকেরা গতকাল বুধবার বান্দরবান এসেছিলেন। তাঁরা বগালেকে রাতে থেকে ভোরে কেওক্রাডং পাহাড় চূড়ার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, রুমা-বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপেবাগান এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ। চলতি বছর কেওক্রাডং পাহাড় চূড়ায় পর্যটকের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শুধু এ এলাকাতেই চার থেকে পাঁচবার দুর্ঘটনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়