শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এলো ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন চাল

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪৫টি চালানের মাধ্যমে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন মোটা চাল আমদানি করা হয়েছে। গত ২১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩৯৫টি ট্রাকে এসব চাল আমদানি করা হয়। চালের চালান বন্দরের ৩১ নম্বর শেডে প্রবেশের পর খালাস করা হয়েছে।

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন বন্দর দিয়ে ব্যবসায়ীদের চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ১ হাজার ২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন, অক্টোবর মাসে ৫ হাজার ১৮৮ মেট্রিক টন ও নভেম্বর মাসে ১ হাজার ৬৪৫ মেট্রিক টন চাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি হয়েছে।

আমদানি করা চাল বেনাপোল বন্দর থেকে ছাড়করণের জন্য ৫টি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমসে কাগজপত্র দাখিল করেছেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি বাবলুর রহমান বলেন, চাল আমদানির শুরু থেকেই আমরা কাস্টমস হাউসে চাল ছাড়করণের জন্য কাজ করে আসছি। ৪ মাস পর গত ২১ আগস্ট থেকে পুনরায় ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। যে পরিমাণ চাল আমদানি হয়েছে তার অধিকাংশই আমরা ছাড় করেছি।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, গত ২১ আগস্ট থেকে বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে কিছুটা দাম কমেছে। এভাবে আমদানি অব্যাহত থাকলে বাজারে চালের দাম আরও কমে আসবে।

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১৪৫টি চালানের মাধ্যমে ৩৯৫টি ট্রাকের মাধ্যমে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছে। আমদানি করা চালের চালান দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়