শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে কুঁড়াভর্তি ট্রাকে মিললো ২৪০ বস্তা ভারতীয় জিরা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ধানের কুঁড়াভর্তি ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এসময় (৩৫) নামে ট্রাকের চালককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভৈরব ক্যাম্প  র‍্যাব-১৪ ।

আটক ইউসুফ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ধানের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এসব জিরার ওজন সাত হাজার ২০০ কেজি। এসময় ট্রাক চালককে আটক করে জিরা জব্দ করে র‍্যাব।

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার প্রেস ব্রিফিংয়ে জানান, মহাসড়কে অভিযান চালিয়ে ধানের কুঁড়াভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার দর ৫০ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটক চালকসহ জব্দ মালামাল ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়