শিরোনাম
◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের নেতার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন (৬৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা চলছিল। মিরপুর থানা পুলিশ গ্রেপ্তারের পর তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢামেকে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মুরাদ হোসেন মিরপুর-১২ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক কমিশনার ছিলেন তিনি। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার।

কারাগার সূত্র আরও জানায়, মুরাদ হোসেন হাজতি হিসেবে কারাগারে ছিলেন এবং তার হাজতি নম্বর ছিল ১৬৪৪/২৫।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়