শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, পাশের বাড়িতে আগুন

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বুধবার (১৯ নভেম্বর) খুব ভোরে সুয়াপুর ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। 

তবে এতে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি। বোমাটি ভবনের দেয়ালে লেগে পাশের একটি বাড়িতে আগুন ধরে যায়, যা স্থানীয়রা দ্রুত নেভাতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মোটর সাইকেল যোগে দুইজন মুখোশধারী দুর্বৃত্ত এসে দোতলা ভবনে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখার দিকে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি দেয়ালে আছড়ে পড়ে পাশের বাড়িতে আগুন লেগে যায়। শব্দ শুনে নৈশ প্রহরী সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখেন এবং স্থানীয়দের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছেন তিনি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

ঘটনাটি ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়