শিরোনাম
◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়