শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সম্মেলন করে সালথায় কৃষকলীগ সভাপতির পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা   

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সংবাদ সম্মেলন করে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. শাহজাহান শেখ কৃষক লীগের সভাপতিসহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, কৃষকলীগের পদ ছেড়ে তিনি বিএনপির কর্মী হিসেবে রাজনীতি করার ইচ্ছে প্রকাশ করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া শাহজাহান শেখ ওই গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে শাহজাহান শেখ বলেন, বিগত দিনে আমি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের পদ-পদবি থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের আচার-ব্যবহার আমার ভালো লাগে সেজন্য আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়