শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০২:৩৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির একটি মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এসময় বসতঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাত ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে মিঠামইন বাজারে একটি আনন্দ মিছিল বের হয়। 
 
 মিছিলটি কামালপুর এলাকা অতিক্রম করার সময় মিছিলকারীরা কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।
 
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়