শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যোম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম দেলোয়ার হোসেন। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, দেলোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় জিকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হলে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ক্যাম্প সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে সি ব্লকে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) ও মুন্না গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের মধ্যে কমপক্ষে ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় দেলোয়ারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হলে একটি তার ডান উরুতে লাগে।

৮-এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা তার আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর পুরো ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়